ভোলায় বিধবাকে গণধর্ষণ 

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২০, ১০:৩১
  • 1016 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২০, ১০:৩১
  • 1016 বার পঠিত
ভোলায় বিধবাকে গণধর্ষণ 
ভোলা প্রতিনিধি।। ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজার হালিমা খাতুন কলেজের পিছনে গণধর্ষণের শিকার হয়েছে এক বিধবা নারী। বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ধর্ষিতা মহিলা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই নারী মধ্য জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত জামাল এর স্ত্রী। তিনি বাংলাবাজার এলাকায় একটি প্রাইভেট ক্লিনিকে কর্মরত।
দৌলতখান থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতখান উপজেলার উপ-শহর বাংলাবাজার থেকে অটোরিক্সা যোগে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন ওই মহিলা। হালিমা খাতুন কলেজ গেইটের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তা যোগে বাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিছুটা যাওয়ার পর ওই মহিলা অটোরিক্সা থামিয়ে বাচ্চাদের জন্য কিছু আনার জন্য অটোরিক্সা চালককে দোকানে পাঠান। এই সুযোগে ৪/৫ জন লোক মুখ বেঁধে তাকে রিক্সা থেকে নামিয়ে কলেজের পিছনে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। তার আর্ত-চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তের দল পালিয়ে যায়। আশ-পাশের লোকজন ভিকটিকমে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় অটো চালককে আটক করা হয়েছে। গনধর্ষণের ঘটনায় দৌলতখান থানায় মামলার প্রস্তুতি চলছে।
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493