ব‌রিশাল আইনজী‌বি স‌মি‌তির নির্বাচ‌নে আওয়ামীলী‌গের নিরঙ্কুশ বিজয়

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২০, ০৯:৩৭
  • 778 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২০, ০৯:৩৭
  • 778 বার পঠিত
ব‌রিশাল আইনজী‌বি স‌মি‌তির নির্বাচ‌নে আওয়ামীলী‌গের নিরঙ্কুশ বিজয়

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত আফজাল-কাওসার প্যানেল বিজয়ী হয়েছেন ।  শুধু মাত্র একটি সদস্য পদ ছাড়া বাকী ১০ পদে আওয়ামীলীগ বিজয় লাভ করে। গতকাল সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ বছর ৮৬৬ জন ভোটারের মধ্যে ৭৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

সভাপতি পদে আওয়ামীলীগ সমর্থিত বরিশাল মহানগর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এড. আফজালুল করিম ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিত এড. মজিবর রহমান নানটু পেয়েছেন ৩০৫ ভোট। এছাড়া গণফোরাম নেতা এড. হিরন কুমার দাস মিঠু ২৭ এবং স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার চ্যাটার্জী পেয়েছেন মাত্র ১ ভোট।সহ-সভাপতি পথে আ’লীগের অসিত রঞ্জন দাস ৩৯৬, মোঃ সালাহ উদ্দিন সিপু ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

সম্পাদক পদে আ’লীগ সমর্থিত এড. কাইয়ুম খান কায়সার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত এড. মির্জা মোঃ রিয়াজ হোসেন পেয়েছেন ৩০৮ ভোট।

 

যুগ্ম সম্পাদক পদে আ’লীগের মোঃ আব্দুল খালেক মনা ৪৩৫ ভোট ও মোঃ আহাদ আলী খান ৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

অর্থ সম্পাদক পদে আ’লীগের নিয়াজ মাহমুদ খান ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত এস.এম শওকত জাহাঙ্গীর পেয়েছেন ৩১৭ ভোট।

 

এছাড়া সদস্য পদে মোঃ গোলাম ফারুক ডাব্লিউ ৪০৯, মোঃ ইসতিয়াক কবির রকি ৪৭৭, মোঃ রফিকুল ইসলাম ঝন্টু ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সদস্য পদে বিএনপি সমর্থিত মোঃ মঈনুল আবেদীন তুহিন ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

নির্বাচন পরিচালনা করছেন সাবেক সভাপতি এড. মজিবর রহমান, উজ্জল কুমার রায়, সাদিকুর রহমান লিংকন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493