ডাকঘরে সঞ্চয়ের সুদ হার কমিয়ে অর্ধেক

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২০, ১৮:২০
  • 767 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২০, ১৮:২০
  • 767 বার পঠিত
ডাকঘরে সঞ্চয়ের সুদ হার কমিয়ে অর্ধেক

পোস্ট অফিস বা ডাকঘরে সঞ্চয়ের সুদ হার কমিয়েছে সরকার। প্রায় অর্ধেকে নেমে এসেছে ডাকঘরে সঞ্চয় এর মুনাফা। এপ্রিল মাস থেকে ব্যাংক ঋণের সুদ হার এক অংকে নামিয়ে আনার প্রস্তুতি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। ইতিমধ্যেই ৬ শতাংশে আমানত সংগ্রহের ঘোষণা দিয়েছে অধিকাংশ ব্যাংক। এই অবস্থায় ডাকঘরে আমানতের সুদহার বেশি হলে ব্যাংকিং খাতে তারল্য সংকটের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সঞ্চয় অধিশাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পোস্ট অফিস সেভিং ব্যাংক রুল এর ২৯ নম্বর রুল অনুযায়ী সাড়ে ৭ শতাংশ শব্দগুলির পরিবর্তে ৫ শতাংশ শব্দগুলি প্রতিস্থাপিত হবে।

পোস্ট অফিসে সঞ্চয়কৃত ফিক্স ডিপোজিট (এফডিআর) এর এক বছর মেয়াদি আমানতের সুদ নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ। ২ বছর মেয়াদে সাড়ে ৫ এবং ৩ বছর মেয়াদী এফ ডি আরে মুনাফা পাওয়া যাবে ৬ শতাংশ।
খোঁজ নিয়ে জানা যায় এর আগে এক বছর মেয়াদি এফডিআর এর বিপরীতে মুনাফা ছিল ১০ দশমিক ২ শতাংশ, ২ বছর মেয়াদি আমানতের মুনাফা ১০ দশমিক ৭ শতাংশ এবং ৩ বছর মেয়াদি আমানতের মুনাফা ছিল ১১ দশমিক ২৮ শতাংশ।
অন্যদিকে ছয় মাস অন্তর অন্তর মুনাফা তোলা যায় এমন আমানতেও সুদহার পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে এক বছর মেয়াদি আমানতের সুদ হবে ৪ শতাংশ, ২ বছর মেয়াদি সাড়ে ৪ শতাংশ এবং ৩ বছর মেয়াদি আমানতের সুদ নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ। ইতিপূর্বে এরূপ আমানতের সুদ হার ছিল ৯ শতাংশ, সাড়ে ৯ শতাংশ এবং ১০ শতাংশ।।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493