ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়ালো

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২০, ২০:০৬
  • 803 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২০, ২০:০৬
  • 803 বার পঠিত
ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়ালো

বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা এক মাসের বেশি বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে ভোটারদের হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)।

ইসি সূত্র জানায়, গত ২০ জানুয়ারি ‘ভোটার তালিকা (সংশোধন) আইন, ২০২০’ নামে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।

গেজেটে বলা হয়, ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ১১ এর উপধারা ১-এ কম্পিউটার ডাটাবেজ সংরক্ষিত বিদ্যমান সকল ভোটার তালিকা প্রতি বছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে হালনাগাদ করার বিধান রয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে খসড়া হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করতে চূড়ান্তভাবে ডাটাবেজে অন্তর্ভুক্ত করে সারাদেশে সিডি আকারে প্রস্তুত করা অনেক কষ্টসাধ্য। এ কারণে কম্পিউটার ডাটাবেজে সংরক্ষিত বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা বৃদ্ধি করা প্রয়োজন।

আবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রতি বছর ২ মার্চ ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এ অবস্থায় ‘জাতীয় ভোটার দিবস’-এর সাথে মিল রেখে কম্পিউটার ডাটাবেজে সংরক্ষিত বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা প্রতি বছর ‘২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি’ এর পরিবর্তে ‘২ জানুয়ারি থেকে ২ মার্চ’ করার প্রস্তাব হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়।

গেজেটে বলা হয়, প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে কম্পিউটার ডাটাবেজ সংরক্ষিত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময়সীমা ৩০ দিন থেকে বৃদ্ধি পেয়ে মোট ৬০ দিন হবে। ফলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুচারুরূপে করা সম্ভব হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493