বরগুনায় কলেজ শিক্ষক ও তার স্ত্রীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুট!

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২০, ২০:৩৫
  • 827 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২০, ২০:৩৫
  • 827 বার পঠিত

বরগুনার তালতলী সরকারি কলেজের উপাধ্যক্ষ ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় ওই দম্পতিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ২টার দিকে উপজেলার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন তালতলী সরকারি কলেজের উপাধ্যক্ষ ও হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আবদুর রহমান (৫৫) ও তার স্ত্রী মাহফুজা বেগম (৪৭)।

স্থানীয় সূত্র জানায়, শনিবার গভীর রাতে তালতলী সরকারি কলেজের উপাধ্যক্ষ আবদুর রহমানের বাড়িতে অতর্কিত হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তাদের কুপিয়ে মৃত ভেবে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর অবস্থায় আবদুর রহমান ও তার স্ত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আবদুর রহমানের মেয়ে আছিয়া আক্তার রেশমা বলেন, গভীর রাতে ঘরে ঢুকে বাবা-মাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। কারা কুপিয়ে জখম করেছে তাদের পরিচয় আমরা জানি না। বাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে কি-না তা বাবা সুস্থ হওয়ার পর জানা যাবে।

তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফরিদুর রহমান বরিশালটাইমসকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493