যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না ইরান

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭ ২০২০, ১২:২১
  • 786 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭ ২০২০, ১২:২১
  • 786 বার পঠিত
যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না ইরান

যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান কখনোই নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এছাড়া দীর্ঘদিনের শত্রু দেশের সঙ্গে তারা কখনোই আলোচনায় বসবে না বলেও জানিয়েছেন তিনি।

রোববার এক টেলিভিশন সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট রুহানি। মধ্যপ্রাচ্যের সুরক্ষা প্রতিষ্ঠায় ইরানের সহায়তা অপরিহার্য ছিল বলেও মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, ইরানের সহায়তা ছাড়া মধ্যপ্রাচ্যের সংবেদনশীল অঞ্চল এবং পারস্য উপসাগরে শান্তি ও স্থিতিশীলতা অসম্ভব।

২০১৮ সালের পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালের করা পরমাণু সমঝোতা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে বের করে নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে ইরানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিতেও শুরু করে দেশটি। ফলে ইরানের অর্থনীতিতে খারাপ প্রভাব পরে।

পূর্বের চুক্তি ভঙ্গের পর ইরানের সঙ্গে একটি নতুন চুক্তি করতে আগ্রহ প্রকাশ করে ট্রাম্প প্রশাসন। তবে নতুন সে চুক্তিটি ইরানের পরমাণু চুক্তির ওপর আরো বাধার সৃষ্টি করে। নতুন এই চুক্তির মাধ্যমে ইরানের ব্যালিস্টিক কর্মসূচীর সমাপ্তিও চায় মার্কিনিরা।

যুক্তরাষ্ট্রের নতুন এ চুক্তি নিয়ে আলোচনার বিষয়টি প্রত্যাখান করেছে ইরান। মার্কিনিরা পরমাণু চুক্তিতে ফিরলে এবং ইরানের ওপর থেকে সব ধরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই আলোচনা সম্ভব বলে জানিয়েছে দেশটি।

সূত্র- মিডল ইস্ট মনিটর ও ডেইলি বাংলাদেশ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493