র‌্যাগিং বন্ধে পবিপ্রবিতে কর্মবিরতিতে শিক্ষকরা

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২০, ১১:০৩
  • 976 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২০, ১১:০৩
  • 976 বার পঠিত
র‌্যাগিং বন্ধে পবিপ্রবিতে কর্মবিরতিতে শিক্ষকরা

অনলাইন ডেস্ক।। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধের দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ১৮ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. আবুল কাশেম চৌধুরী বলেন, র‌্যাগিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১৩ ফেব্রুয়ারি ১৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়। কিন্তু শিক্ষার্থীরা র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেয়ায় শিক্ষকরা আগামী ২৩ তারিখ পর্যন্ত কর্মবিরতি পালন করবে।

কিন্তু সোমবার (১৭ ফেব্রুয়ারি) কিছু শিক্ষার্থীরা শাস্তি পাওয়া শিক্ষার্থীদের পক্ষ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষকদের অবরুদ্ধ করে আন্দোলন শুরু করে।

তবে একইদিন মধ্যরাতে পটুয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সমঝোতায় শিক্ষার্থীরা ভিসি ও শিক্ষকদের মুক্ত করে দেয়।

এদিকে র‌্যাগিংয়ে জড়িত অভিযোগে বহিষ্কৃত ১৫ শিক্ষার্থীর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের ডিন ড. লোকমান আলীকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির আগামী ২৩ তারিখ প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493