পটুয়াখালী স্কুল ভবন নির্মানে দীর্ঘ সূত্রিতার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২০, ২১:৪৩
  • 1014 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২০, ২১:৪৩
  • 1014 বার পঠিত
পটুয়াখালী স্কুল ভবন নির্মানে দীর্ঘ সূত্রিতার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধিঃ জেলার গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ৭৭নং দক্ষিন লামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানে দীর্ঘ সূত্রিতার প্রতিবাদে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাসহ স্থানীয়দের মানবববন্ধন ।
গতকাল ১৯ ফেব্রæয়ারী সকালে ৭৭নং দক্ষিন লামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের ভিটির উপরে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাসহ স্থানীয়দের ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের মধ্যে মোঃ এনায়েত কাজী, ইউপি সদস্য ও স্কুল কমিটির সদস্য মোঃ হানিফ মৃধা, আঃ রব মোল্লা, আহসানুল হক হাসান, আমিনুল ইসলাম ফিরোজ, মোঃ নিজাম মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, এলজিইডি এর অধীনে বকুলবাড়িয়া ইউনিয়নের ৭৭নং দক্ষিন লামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানে ঠিকাদার অজ্ঞাত কারনে ভবন নির্মান কাজে বিলম্ব করছে। কয়েক মাস পরই বৃষ্টির মৌসুম আসছে। ভবনটি নির্মান কাজ সম্পন্ন না হলে ছেলে মেয়েদের লেখা পড়ায় বিঘœ সৃষ্টির আশংখা দেখা দিচ্ছে। এ ভবন নির্মানের মেয়াদ এক বছর আগেই শেষ হয়েছে। একই টেন্ডারে অন্যান্য ঠিকাদারের অনুরূপ ভবন নির্মান কাজ এক বছর আগেই শেষ করেছেন। কিন্তু ৭৭নং দক্ষিন লামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান ঠিকাদার কি কারনে দীঘ সূত্রিতা করে শিক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন। তারা অবিলম্বে ভবন নির্মান কাজ সম্পন্ন করানোর জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বক্তারাসহ কোমল মতি শিক্ষার্থীরা।
এ ব্যাপারে পটুয়াখালী এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী আঃ সাত্তার হাওলাদার জানান, আমি নতুন এসেছি, এ ভবন নির্মানের পে-মেন্ট করেন উপজেলা নির্বাহী অফিসার। তার কাছে বিষয়টি জানেন। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, আমার কাছে কেহ অভিযোগ করেন নি। আমাকে অবহিত না করে মানববন্ধন করেছে। আমি বিষয়টি আপনাকে জানাচ্ছি। দ্বিতীয় বার ইউএন সংশ্লিস্ট ইঞ্জিনিয়ারের বরাত দিয়ে বলেন, কাজ শুরু করেছিল, মাঝখানে কাজের গতি শিথিল ছিল। তবে ভবন নির্মান কাজ দ্রæত করা হবে। ঠিকাদারকে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493