বরিশাল ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ দ্বিতীয় শিফটে পাঠদান চালু করার দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও শিক্ষা মন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের স্মারক লিপি দিয়েছে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের
শিক্ষার্থীরা।
গতকাল ২৩ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ টায় শত শত শিক্ষার্থীরা পটুয়াখালী পলিটেকনিক ইনসিইটউট ক্যাম্পাসে সমবেত হয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করে। দুই ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে শিক্ষার্থীরা পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ২য়, ৪র্থ ও ষষ্ঠ পর্বের দ্বিতীয় শিফটে শিক্ষার্থীদের পাঠদান পুনরায় চালু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে
জোরদাবী করে। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী মীর মোঃ মহিবুল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, মোরসালিন মিয়া, হারুন অর রশিদ, বাধন, ইয়াসিন আরাফাত প্রমুখ। পরে শিক্ষা মন্ত্রীর বরাবরে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর কাছে একটি স্মারক লিপি পেশ করে শিক্ষার্থীরা।