আগামীকাল নিখিল সেন-এর প্রথম মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২০, ২০:০৮
  • 791 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২০, ২০:০৮
  • 791 বার পঠিত
আগামীকাল নিখিল সেন-এর প্রথম মৃত্যুবার্ষিকী

একুশে পদক প্রাপ্ত বরিশালের গুণীজন নিখিল সেন-এর প্রথম মৃত্যুবার্ষিকী রোববার। তিনি ২০১৯ সালের ২৫ শে ফেব্রæয়ারি দুপুর একটায় পরলোক গমন করেন। তিনি একাধারে আবৃত্তিশিল্পি, নাট্য নির্দেশক, সংগঠক, সাংবাদিকতার সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। তাঁর কর্মক্ষেত্র ছিলো উদীচী ও বরিশাল নাটক এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব। তিনি ১৯৩১ সালের ১৬এপ্রিল বরিশাল সদর উপজেলার কাশীপুরের কলসগ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম যতীশ চন্দ্র সেনগুপ্ত এবং মা ছিলেন সরোজিনী সেনগুপ্তা। পেশায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক। ১৯৫২সালের জুলাই মাসে যোগদেন বরিশাল সদর থানার কর্ণকাঠী হাইস্কুলে সহকারী প্রধানশিক্ষক পদে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হন। পঞ্চাশের দশকের মাঝামাঝি সময় থেকে তিনি কাজ শুরু করেন ‘সংবাদ’ পত্রিকায়। এরপর বরিশালের পত্রিকা ‘লোকবাণী’ তে সহকারী সম্পাদকের দায়িত্ব পালন, ন্যাশনাল আওয়ামী পার্টির মুখপত্র ‘নতুন বাংলা’ ও কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘একতা’য় সাংবাদিক হিসেবে কাজ করা হয় দীর্ঘদিন। রাজনৈতিক জীবনে তিনি কমিউনিস্ট পার্টির পতাকাতলে নিজেকে যুক্ত করেন। ১৯৫৩ সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন। ১৯৫৩ সালে তৎকালীন জেলা যুবলীগের (ইয়ুথলীগ) সাংস্কৃতিক সম্পাদক, ১৯৫৫ সালে যুগ্ম সম্পাদক, ১৯৫৭সালে সভাপতির দায়িত্ব পালনের সুযোগ হয়। ৫০-এর দশকে শাসক গোষ্ঠীর নিষ্পেষণে তিন বার জেল খাটতে হয়। ১৯৬৫সালে পাক-ভারত যুদ্ধেও কয়েক মাস থাকেন নজরবন্দী। ৬৯’র গণঅভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে শুরু করে সকল প্রগতীশীল এবং অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন। জীবদ্দশায় তিনি অসংখ্য সম্মানায় ভ‚ষিত হন। সর্বশেষ তিনি ২০১৮ সালে একুশে পদকে ভূষিত হন।
তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক ভাবে ধর্মীয় অনুষ্ঠানের আয়েজন করা হয়েছে। এছাড়া আজ অমৃত লাল দে মহাবিদ্যালয়ে বেলা ১২টায় স্মরণসভার আয়োজন করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493