চরমোনাই বার্ষিক মাহফিল ২৬-২৮ ফেব্রুয়ারি

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২০, ২১:৪৫
  • 855 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২০, ২১:৪৫
  • 855 বার পঠিত
চরমোনাই বার্ষিক মাহফিল ২৬-২৮ ফেব্রুয়ারি

চরমোনাই বার্ষিক মাহফিল ২৬ ফেব্রুয়ারি বুধবার শুরু হবে। ২৮ তারিখ জোহরের পর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। চরমোনাই পীর মাওলানা সৈয়দ মো. রেজাউল করিম সাহেবের আম বয়ানের মধ্যমে বুধবার বাদ জোহর মাহফিল শুরু হবে।

মাহফিলে অংশ নিতে ইতিমধ্যে কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই মাদ্রাসার মাঠসহ আশপাশের এলাকাজুড়ে সমবেত হচ্ছেন মুসল্লিরা।

৩ দিনব্যাপী মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত আলেম-ওলামারা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। মাহফিল চলাকালীন প্রতিদিন বাদ ফজর ও মাগরিবের পর চরমোনাই পীর মুফতি রেজাউল করীম মুরিদীন মুহিব্বিন-এর উদ্দেশ্যে হেদায়েতি বয়ান পেশ করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমও গুরুত্বপূর্ণ দ্বীনি বয়ান পেশ করবেন।

এ ছাড়া মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মুফতি সৈয়দ মো. আবুল খায়ের, মরহুম পীর সাহেবের খলিফা মাওলানা আবদুর রশিদ (পীর সাহেব বরগুনা), আল্লামা নুরুল হুদা ফয়েজী (পীর সাহেব কারীমপুর) ও অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ (পীর সাহেব খুলনা) উপস্থিত থাকবেন।

মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন এবং তৃতীয় দিন বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হওয়ারও কথা রয়েছে। এ বছরও মাহফিলের বয়ান লাইভ সম্প্রচার www.charmonaivs.net ওয়েবসাইটটি সক্রিয় থাকবে জানা যায়।

এবার মুসল্লিদের জন্য মোট ৫টি মাঠে ১০ বর্গকিলোমিটারের বেশি প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলায় রয়েছে পুলিশ-র‌্যাব ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক ছাত্র, শিক্ষক ও মুরিদান-মুহি্ব্বিন। ইতিমধ্যে মাহফিলের সাবির্ক কাজও প্রায় সম্পন্ন হওয়ার পথে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493