ফিলিস্তিনিকে হত্যার পর বুলডোজারে পিষে দিলো ইসরায়েলি বাহিনী

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২০, ২১:৪৬
  • 796 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২০, ২১:৪৬
  • 796 বার পঠিত
ফিলিস্তিনিকে হত্যার পর বুলডোজারে পিষে দিলো ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনের গাজা সীমান্তে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বুলডোজার দিয়ে পিষে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। নিহত ওই যুবকের নাম মোহাম্মদ আলি আল নাইম (২৭) বলে জানিয়েছে ফিলিস্তিনের বিদ্রোহী সংগঠন হামাস।

দ্য প্যালেস্টাইন ক্রনিকল ও মিডল ইস্ট আই’র প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার গাজার খান ইউনিস এলাকায় সীমান্ত বেষ্টনীর কাছে এই ঘটনা ঘটে।

মর্মান্তিক এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, কয়েকজন ফিলিস্তিনি নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করতে যাচ্ছিলেন। তখন ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার নিয়ে গাজা উপত্যকার ভেতরে ঢুকে পড়ে। এরপর মরদেহ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে থাকে।

ফিলিস্তিনিরা মরদেহ উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে আহত ব্যক্তিদের উদ্ধার করেন তারা। আর মরদেহটি থেঁতলে দিয়ে সেটি বুলডোজারে তুলে নিয়ে চলে যায় ইসরায়েলি বাহিনী। এ সময় কয়েকজন ফিলিস্তিনিকে ঢিল ছুড়তে দেখা যায়।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানায়, দক্ষিণ গাজা উপত্যকার সীমান্তবর্তী অংশে বোমা রাখার চেষ্টা করলে তাদের দুজনের দিকে গুলি ছোড়ে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে একজন নিহত হন। ওই মৃতদেহ নিয়ে যাতে পরবর্তীতে আন্দোলন না হয়, তাই মৃতদেহটি বুলডোজারে করে নিয়ে আসে সেনা সদস্যরা।

হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেন, ‘নিহতের হাতে কোনো অস্ত্র ছিল না। তাকে হত্যা করে জঘন্য অপরাধ করেছে ইসরায়েলি সেনারা।’

এর আগে গত শনিবার জেরুজালেমে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581