‌বিএম ক‌লে‌জের সাবেক ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২০, ১৪:২৭
  • 832 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২০, ১৪:২৭
  • 832 বার পঠিত
‌বিএম ক‌লে‌জের সাবেক ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যা

বরিশাল হেনা আক্তার নামে বিএম কলেজের সাবেক এক ছাত্রলীগ নেত্রী আত্মহনন করেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হেনা আক্তার (৩০) বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা নিয়াজ মোর্শেদ সোহাগের স্ত্রী ও বরিশাল সরকারি ব্রজমোহন(বিএম) কলেজের ছাত্রলীগের সাবেক নেত্রী ছিলেন। জানাগেছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিকাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহননের চেষ্টা চালায় হেনা। তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাষ্টার রাশেদুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম-পিপিএম জানান, পারিবারিক কলহের জের ধরে হেনা আত্মহনন করেছেন বলে প্রাথমিকভাবে জানাগেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493