শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি-সদস্য পদে দুইবারের বেশি নয়

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২০, ২০:৫২
  • 805 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২০, ২০:৫২
  • 805 বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি-সদস্য পদে দুইবারের বেশি নয়

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি-সদস্য পদে পরপর দুইবারের বেশি থাকতে পারবেন না- এমন নীতিমালার পক্ষে অভিমত দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাবোর্ড বিবেচনা করতে পারে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফুলগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে অভিভাবক সদস্য নুরুল হকের করা রিট আবেদন খারিজ করে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ অভিমত ব্যক্ত করেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে জারি করা (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০০৯ এর কোথাও সভাপতি বা সদস্য কতবার হতে পারবেন সে বিষয়ে কোনো সুস্পষ্ট বিধান নেই। বিষয়টি নজরে আসার পরই হাইকোর্ট উল্লেখিত অভিমত দেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493