পটুয়াখলীতে আটক ২৪ যুবদল নেতাদের মধ্যে ৯ জনের জামিন \ ১৫ জনকে জেল হাজতে প্রেরণ

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২০, ১৯:১৭
  • 974 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২০, ১৯:১৭
  • 974 বার পঠিত
পটুয়াখলীতে আটক ২৪ যুবদল নেতাদের মধ্যে ৯ জনের জামিন \ ১৫ জনকে জেল হাজতে প্রেরণ

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে পুলিশ কর্তৃক কেন্দ্রীয় যুবদলের দুই ভাইস প্রেসিডেন্টসহ আটক ২৪ জন যুবদল নেতাদের মধ্যে নয় জনের জামিন মঞ্জুর, বাকী ১৫ জনকে কারাগারে প্রেরন।
গতকাল বুধবার দশমিনা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটক ২৪ জন যুবদল নেতাকে হাজির করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত কেন্দ্রীয় ৫জনসহ ৯জন যুবদল নেতাকে জামিনের আবেদন মঞ্জুর করেন এবং বাকি ১৫ জনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন বিজ্ঞ আদালত।
জামিনে মুক্ত নয়জন যুবদল নেতা হলেন কেন্দ্রীয় যুবদলের ভাইস প্রেসিডেন্ট কাজী আজিজুল হাকিম আরজু ও এ্যাডভোকেট আক্তারুজ্জামান শামিম, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, সহ-সাধারন সম্পাদক মাহাফুজুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুবদল বরিশাল বিভাগ কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব, পটুয়াখালী জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান, দশমিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আক্কাস আলী।
এছাড়া জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি ও সাবেক ছাত্রদল সভাপতি আশফাকুর রহমান বিপ্লবসহ ১৫ জনকে জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে জেলা হাজতে প্রেরনের নির্দেশ দেন বিজ্ঞ আদালত। আসামীদের পক্ষে মামলা পরিচালনা করেন পটুয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম।
মামলার বাদী দশমিনা থানা পুলিশের এস আই রহিম কর্তৃক দায়ের করা মামলায় উল্লেখ করেছেন, ২৫ ফেব্রæয়ারী মঙ্গলবার দুপুরে পুলিশের সরকারী কাজে বাধা প্রদানসহ পুলিশকে আহত, সাধারন আহত এবং সরকার প্রধানকে কুরুচিপুর্ন ভাষায় বিষোধগার সমালোচনা করার অভিযোগে ২৪ জন যুবদল নেতার বিরুদ্ধে দন্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ১৮৬,৩৩২, ৩৩৩, ৩৫৩ ও ৩২৩ ধারায় মামলা রুজু করে। জেলা বিএনপির নেতৃবৃন্দ জানায়, যুবদলের সাংগঠনিক কার্যক্রমের লক্ষ্যে কেন্দ্রীয় যুবদলের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে কর্মীসভায় পুলিশ বাধা দিয়ে ২৪জন যুবদল নেতাকে আটক করে। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ করেন। #

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493