পটুয়াখালীতে ভাষা সৈনিক সৈয়দ আশ্রাফের নাম ফলক ভাংচুর প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২০, ১৭:৪৪
  • 1014 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২০, ১৭:৪৪
  • 1014 বার পঠিত
পটুয়াখালীতে ভাষা সৈনিক সৈয়দ আশ্রাফের নাম ফলক ভাংচুর প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফলেরর ধূলিয়া গ্রামে ভাষা সৈনিক সাবেক জাতীয় সংসদ সদস্য কেন্দ্রীয় ন্যাপের সাবেক
সাধারন সম্পাদক সৈয়দ আশ্রাফ এর কবরস্থানে স্থাপিত ভাষা সৈনিক সৈয়দ আশ্রাফ লেখা নাম ফলক ভেঙ্গে ফেলার প্রতিবাদে বৃহষ্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা ন্যাপ ও কমিউনিস্ট পার্টির আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া।

আরও বক্তব্য রাখেন জেলা ন্যাপ’র সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারন সম্পাদক কাজী দেলোয়ার হোসেন দিলিপ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জেলা সিপিবির সাধারন সম্পাদক সমির কর্মকার, মুক্তিযোদ্ধা শাহজাহান খান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সুভাষ চন্দ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে ভাষা সৈনিক সৈয়দ আশ্রাফের নাম ফলক ভাংচুরকারীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। প্রকাশ, ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবসে রাতে দুর্বৃত্তরা ভাষা সৈনিক সৈয়দ আশ্রাফ লেখা নাম ফলক ভেঙ্গে ফেলে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493