বরিশাল ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ৩২৪ কন্টেইনার ভর্তি পাঁচ হাজার ৬১৬ লিটার কেমিক্যাল জব্দ
করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের চিংগড়িয়া এলাকার একটি বাসা থেকে ওইসব কেমিক্যাল জব্দ করে থানায় নিয়ে আসে। এসময় এ কেমিক্যালের বিক্রয় প্রতিনিধি মিঠুন সরকার (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভ্যাটসহ যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানায়।
কলাপাড়া থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চিংগড়িয়া এলাকার ভারাটিয়া বাসার একটি কক্ষে কেমিক্যাল মজুদের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তারা অভিযান চালায়। কেমিক্যাল উৎপাদনকারী বড়াল কোম্পানী এ বাসা ভাড়া নিয়ে এ কেমিক্যাল মজুদ করে। বিল্ডিংয়ের দেয়ালে পলেস্তার করতে এ কেমিক্যাল ব্যবহার হয় বলে তিনি সাংবাদিকদের জানান।