বরিশাল নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপডেট টাইম : মার্চ ০২ ২০২০, ২১:৫০
  • 773 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০২ ২০২০, ২১:৫০
  • 773 বার পঠিত
বরিশাল নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

বরিশাল নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২০টি মতো কাঠের ছোট ঘর পুড়ে গেছে। তবে এই অগ্নিকান্ডে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আজ সোমবার দুপুরে বটতলা আলেকান্দা এলাকার শরীফ বাড়িতে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস এবং পুলিশ সূত্র জানায়, ওই বাড়ির ছোট একটি কাঠের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আবার কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে সু-নির্দিস্ট তথ্য জানাতে পারেননি কেউ।

কাঠের ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী ঘরগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে একেএকে ওই বাড়িতে থাকা ঘরগুলোর মধ্যে ২০টি মতোর ঘর পুড়ে যায়। শরীফ বাড়ির বাসিন্দারা নিম্নবিত্ত শ্রেনীর। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে ভাড়াটিয়ারা বসবাস করছেন।

এদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, নির্দেশনা মোতাবেক মহানগরীর ৭টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। প্রায় অর্ধ ঘন্টার মধ্যে তারা আগুন নিয়ন্ত্রন করেন।

অপরদিকে মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. রাসেল আহমেদ জানায়, ঘটনাস্থলের আইন শৃঙ্খলা রক্ষায় তারা কাজ করেন। হতাহতের কোন ঘটনা ঘটেনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493