রাস্তা থেকে শিশু শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

  • আপডেট টাইম : মার্চ ০২ ২০২০, ২১:৫৩
  • 756 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০২ ২০২০, ২১:৫৩
  • 756 বার পঠিত
রাস্তা থেকে শিশু শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণ করে মো. মাজেদ (২২) নামের এক যুবক। স্থানীয় বেলুহাট গ্রামের ওই শিক্ষার্থী সাম্প্রতিকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী যুবক তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী একটি নির্জন জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় ধর্ষিতার পরিবার সংশ্লিষ্ট থানায় একটি মামলা করে তার একটি কপি অভিযোগ আকারে বরিশাল র‌্যাব অফিসে জমা দেয়। সেই অভিযোগের আলোকে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে অভিযুক্ত মাজেদকে সোমবার সকালে ফরিদপুর জেলা শহর থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি বিকেলে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব অফিস গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

র‌্যাব অফিস সূত্র জানায়- গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে স্থানীয় বেলুহার বাজারে কসমেটিক্স ক্রয় শেষে শিশু শিক্ষার্থী পায়ে হেঁটে বাড়ি ফেরার প্রাক্কালে প্রতিবেশি মো. কালাম সরদারের ছেলে মাজেদ তার মুখ চেয়ে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে রেখে সে পালিয়ে যায়। এই ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে থানায় একটি মামলা করলে র‌্যাব অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। পরে অভিযুক্তের অবস্থান ফরিদপুর জেলা শহরে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব উল্লেখ করে- গ্রেপ্তারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাজেদ শিশু শিক্ষার্থীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করে। পরে তাকে আগৈলঝাড়ায় পুলিশে হস্তান্তর করা হয়।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493