প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা

  • আপডেট টাইম : মার্চ ০২ ২০২০, ২২:০৫
  • 875 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০২ ২০২০, ২২:০৫
  • 875 বার পঠিত
প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সিদ্দিকুর রহমান খলিফাকে (৬০) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (২ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে শংকরপাশ ইউনিয়নের দক্ষিণ শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. আলামিন মাতুব্বর নটু বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য মো. আলামিন মাতুব্বর নটু জানান, ছিদ্দিকুর রহমান খলিফা সকালে পিরোজপুর শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে প্রায় ৫শ’ গজ দূরে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে গুলিও করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হত্যার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘স্থানীয় কাওসার নামে এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ ছিল। কাওসার এর আগে তাকে মারধর করেছে।’

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল জানান, সিদ্দিকুর রহমান অ্যাডভোকেট সরোয়ার হোসেনের সহকারী (মুহুরি) হিসেবে কাজ করতেন।

নিহতের বেয়াই শহিদুল ইসলাম খলিফা জানান, ‘সিদ্দিকুর রহমান খলিফা সকালে তার কর্মস্থল জেলা জজ আদালতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিছু দূরে যাওয়ার পরই পূর্বপরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।’

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই সিদ্দিকুর রহমান খলিফা মারা যান।

নিহতের ছেলে পুলিশে সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত মাইনুল ইসলাম বলেন, ‘গেল বছরের রমজান মাসে একই এলাকার ঝাউতলা স্কুল এলাকায় বসে কাওসার আমার বাবাকে মারধর করেছে। বিষয়টি আমি পুলিশ হেডকোয়ার্টার্সে জানিয়েছি। আজ আবার তার (কাওসারের) নেতৃত্বে আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নুরুল ইসলাম বাদল জানান, সিদ্দিকুর রহমানের বাম পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে এবং ঘটনাস্থল থেকে শটগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, ‘পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493