গ্যাস-পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে বিএনপি

  • আপডেট টাইম : মার্চ ০৩ ২০২০, ১৩:০৩
  • 777 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৩ ২০২০, ১৩:০৩
  • 777 বার পঠিত
গ্যাস-পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে বিএনপি

অনলাইন ডেস্ক।। কদিন পিছিয়ে গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্বঘোষিত মানববন্ধন করছে বিএনপি। নির্ধারিত সময় মঙ্গলবার বেলা ১১টায় মানববন্ধন শুরু হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

মানববন্ধনে অংশ নিতে সাড়ে নয়টার পর থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। সকাল থেকেই খণ্ড খণ্ডভাবে জড়ো হয়ে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন তারা।

বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা সদর ও মহানগরে মানববন্ধনের ঘোষণা দিয়েছিলো বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করার কথা ছিল।

কিন্তু হঠাৎ করে গতকাল দলটির পক্ষ থেকে ঢাকার মানববন্ধন একদিন পিছিয়ে মঙ্গলবার করার সিদ্ধান্তের কথা জানানো হয়। সে অনুযায়ী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে দলটি।

মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত আছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493