ফিরলেন মুশফিক-সাইফ, প্রথমবার ডাক পেলেন নাসুম আহমেদ

  • আপডেট টাইম : মার্চ ০৫ ২০২০, ২০:০৬
  • 795 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৫ ২০২০, ২০:০৬
  • 795 বার পঠিত
ফিরলেন মুশফিক-সাইফ, প্রথমবার ডাক পেলেন নাসুম আহমেদ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবার ডাক পেয়েছেন নাসুম আহমেদ। ২৫ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার সর্বশেষ খেলেছেন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। বঙ্গবন্ধু বিপিএলে ১৩ ম্যাচে ৬ উইকেট পান তিনি। সেখানে ওভার প্রতি রান দেন ৭.২৬। কিপটে বোলিংয়ের জন্য নাসুমকে পাকিস্তনি স্পিনার ইমাদ ওয়াসিমের সঙ্গে তুলনা করেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কোচ পল নিক্সন।

পাকিস্তানের বিপক্ষে হওয়া সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন মুশফিকুর রহীম, সাইফ উদ্দিন ও নাসুম আহমেদ।

৯ মার্চ ঢাকায় প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচ ঢাকাতেই ১১ মার্চ।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহীম, আফিফ হোসেন, সাইফ উদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493