কলাপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : মার্চ ০৬ ২০২০, ১৫:৫৮
  • 760 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৬ ২০২০, ১৫:৫৮
  • 760 বার পঠিত
কলাপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়া প্রতিনিধি।।  পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের সভাপতি ও জিটিভির কুয়াকাটা
প্রতিনিধি মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলাপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকরা। শুক্রবার দুপুর বারোটায়
মহিপুর প্রেসক্লাবের আয়োজনে শেখ রাসেল সেতুর উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কলপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক মেজবাহ মাননু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মিলন সরকার, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন,
মহিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দিনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা হামলার নিন্দা জানিয়ে অচিরেই সন্ত্রাসী সোহাগ আকনসহ হামলাকারী কালাবাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবি জানান। এবিষয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান সাংবাদিকের ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও তিনি সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে
বলে জানান। গত ২৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় মহিপুর আম বাগান এলাকায় নিউজ সংগ্রহের সময় সাংবাদিক মনির ও তার সন্তানের উপর হামলা চালায় বহুল আলোচিত পর্যটক নির্যাতন মামলার প্রধান আসামী সোহাগ আকন, রেজাউল
আকনসহ কালবাহীনির সদস্যরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493