বরিশালে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম : মার্চ ০৭ ২০২০, ১৯:৫৯
  • 766 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৭ ২০২০, ১৯:৫৯
  • 766 বার পঠিত
বরিশালে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

ঐতিহাসিক ৭ই মার্চ। অনন্য দিন উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বরিশাল আইনজীবী সমিতি, বরিশাল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জেলা কৃষক লীগ, বরিশাল সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, জেলা ও মহানগর যুবলীগসহ বিভিন্ন জেলা মহানগরের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আজ শনিবার ৭মার্চ সকাল দশটায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, এ্যাড, রফিকুল ইসলাম খোকন, আয়শা তৌহিদা লুনা সহ নগরীর ত্রিশ ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে গভীর শ্রদ্ধার সাথে শ্রদ্ধা নিবেদন করে।

এর পরপরই মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড, একেএম জাহাঙ্গীর হোসাইন, সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও সাবেক সভাপতি এ্যাড, গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ দলীয় নেতা কর্মীরা শ্রদ্ধা জানান।
পরবর্তীতে মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ মহানগর যুবলীগ নেতা এ্যাড, রফিকুল ইসলাম খোকন, মেজবা উদ্দিন জুয়েল সহ নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন করে বরিশাল সদর উপজেলা যুব লীগ ও মহানগর ছাত্রলীগ।

এর পূর্বে সকাল নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ এ্যাড, তালুকদার মোঃ ইউনুস, সহ-সভাপতি সৈয়দ আনিস, মোহাম্মদ হোসেন চৌধুরী,মশিউর রহমান মিন্টু, এ্যাড, দিলিপ ঘোষ,এ্যাড, ওবায়দুল­াহ্ সাজু,যুগ্ম সম্পাদক এ্যাড, হেমায়েত হোসন,জাকির হোসেন, এ্যাড, কাওসার হোসেন,মোয়াজ্জেম হোসেন চুন্নু, এ্যাড, মিলন ভূইয়া,জেলা শ্রমিক লীগ সভাপতি সাজাহান হাওলাদার দলীয় নেতা কর্মীদের সাথে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এর পরে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল হোসেন সহ পরিষদের সদস্যরা।

এসময় আরো শ্রদ্ধা নিবেদন করে বরিশাল জেলা আইনজীবী সমিতি, বরিশাল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বরিশাল জেলা কৃষকলীগ,জেলা মহিলালীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।

অপরদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিকালে দলীয় কার্যালয়ে আয়োজন করা হয়েছে আলোচনা সভা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493