বরিশালে ৯ রোগীর দালাল আটক

  • আপডেট টাইম : মার্চ ০৭ ২০২০, ২২:০৬
  • 789 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৭ ২০২০, ২২:০৬
  • 789 বার পঠিত
বরিশালে ৯ রোগীর দালাল আটক

বরিশাল নগরীতে ৯ দালালকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৭ মার্চ) দুপুরে নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, ডিবির এসআই মো. রেহান উদ্দিন ফোর্স নিয়ে দুপুরে নগরের বাটার গলি এলাকার প্রথমে অভিযান পরিচালনা করেন। এসময় রোগীর দালাল চক্রের সক্রিয় সদস্য মুলাদীর চর লক্ষ্মীপুর এলাকার মো. মনির সরদার (৪৮), বরিশাল সদরের চর আবদানী এলাকার আ. রশিদ খান (৪৫), পটুয়াখালীর আউলিয়াপুর এলাকার মো. আজাহার মোল্লা (৬০), উজিরপুরের গুঠিয়া এলাকার মো. হাবিবুর রহমান খান (৫০), বাকেরগঞ্জের হানুয়া এলাকার জামাল নিগামানকে (৪৯) আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী নগরের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় রোগীর দালাল চক্রের সক্রিয় সদস্য বরিশাল নগরের পলাশপুর এলাকার মো. শাহীন মৃধা (৫৩), বাকেরগঞ্জ উপজেলার চরগজালিয়া এলাকার তপন দাস (৩৫), বরগুনার পাথরঘাটা উপজেলার লেমুয়া এলাকার মো. স্বপন হাং (৩৮) ও বরিশাল সদর উপজেলার চাঁনপুরা এলাকার মো. নুর ইসলামকে (৪৩) আটক করা হয়।

ডিবি এসআই মো. রেহান উদ্দিন বলেন, নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করা হয়। আটকৃত রোগীর দালাল চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493