মোমবাতি জ্বালিয়ে ‘আঁধার ভাঙার’ শপথ নারীদের

  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ০৯:১০
  • 757 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ০৯:১০
  • 757 বার পঠিত
মোমবাতি জ্বালিয়ে ‘আঁধার ভাঙার’ শপথ নারীদের

দি বরিশাল ডেস্ক।।  প্রজন্ম হোক সমতার, নিশ্চিত হোক নারী অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে মোমবাতি জ্বালিয়ে আঁধার ভাঙার শপথ নিয়েছেন নারীরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার রাত ১২টা ১ মিনিটে এ শপথ নেন তারা। শপথবাক্য পাঠ করান ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের’ উপদেষ্টা ও এশিয়াটিক সোসাইটির সভাপতি মাহফুজা খানম।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের কো-চেয়ারপারসন শাহীন আনাম প্রমুখ।

অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, যে প্রতিপাদ্য সামনে রেখে নারী দিবস উদযাপিত হচ্ছে, সেটিকে যেন আমরা মনেপ্রাণে ধারণ করি। নারীর মর্যাদা, অধিকার সংরক্ষণে আমরা পিছিয়ে আছি, সেটি দূর করতে আমাদের প্রতিজ্ঞা করতে হবে। নারীর অধিকারের বিপক্ষে যত শক্তি আছে পরাজিত করতে হবে।

এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, কবি সুফিয়া কামাল হলের ছাত্রীসহ বিপুল সংখ্যক নারী মিলিত হন।

এর আগে নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদী গান ও নৃত্য পরিবেশন করা হয়। স্লোগানে স্লোগানে নারীরা নিজেদের অধিকার আদায়ের কথা বলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493