বরিশালে ছাত্রলীগ নেতাসহ চার কিশোর গ্যাং গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ১৮:৩০
  • 750 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ১৮:৩০
  • 750 বার পঠিত
বরিশালে ছাত্রলীগ নেতাসহ চার কিশোর গ্যাং গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, \ বরিশালে জনৈক এক ছাত্রলীগ নেতাসহ কিশোর গ্যাং গ্রæপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার রাতে শহরের পশ্চিমপ্রান্ত কাজিপাড়া এলাকা থেকে হাফিজুর রহমান রুমি নামের ছাত্রলীগ নেতা ও তার গ্যাং গ্রæপের তিন সদস্যকেও গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহৃত বেশকিছু লোহার পাইপ উদ্ধার করে। রোববার দুপুরে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব রুপাতলী অফিস কার্যালয় সূত্র এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করে।

স্থানীয় একটি সূত্র জানায়- হাফিজুর রহমান রুমি জেলা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। সাম্প্রতিকালে শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে তাকে সংগঠনের সহ-সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়। পরে তিনি স্থানীয় একটি কিশোর গ্যাং গ্রæপ তৈরি করে নিজ এলাকা শহরের ২২ নম্বর ওয়ার্ডে আধিপত্য বিস্তার করে চলছিলেন।
র‌্যাব অফিস সূত্রে জানা গেছে- ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান রুমি নেতৃত্বাধীন এ কিশোর গ্যাং গ্রæপটি মারপিট, ছিনতাই ও ইভটিজিংয়ের মতো নানাবিধ অপরাধে জড়িত। অতিসম্প্রতি স্থানীয় এক যুবককে চক্রটি পিটিয়ে গুরুতর আহত করে। এই ঘটনায় একটি মামলা হলে র‌্যাব তদন্ত শুরু করে। একপর্যায়ে শনিবার রাতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাবের একটি টিম ওই ছাত্রলীগ নেতা ও তার সহযোগী উজ্জল হাওলাদার (২১), মো. হৃদয় গাজী (২০) এবং মোঃ আরিফুর রহমানকে (২০) গ্রেপ্তার করে। এ সময় তাদের আস্তানায় অভিযান চালিয়ে ছুরি চাকু, লোহার পাইপ ও খেলনা পিস্তল উদ্ধার করে।
এ ঘটনায় একটি মামলা দায়ের পরবর্তী র‌্যাব তাদের কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493