টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ১৯:২৬
  • 829 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ১৯:২৬
  • 829 বার পঠিত
টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। ওয়ানডেতে অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা স্থলাভিষিক্ত হয়েছেন ৩০ বছর বয়সী এ বাঁ-হাতি ব্যাটসম্যান।
রোববার (০৮ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে কার্যনির্বাহী সভা শেষে সাংবাদিকদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান মাশরাফি। ম্যাশ জানিয়েছিলেন, আগামী ওয়ানডে বিশ্বকাপের অধিনায়ককে মানসিকভাবে এখন থেকে তৈরি হতেই তিনি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বিসিবিও জানিয়েছিল, আগামী ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করে এখন থেকেই নতুন একজনের হাতে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়ার কথা।
রবিবার দুপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যেখানে দলের সবার সঙ্গে ছিলেন বাঁহাতি ওপেনার তামিম ইকবালও। সেইসময় বিসিবির কার্যালয়ে হচ্ছিল বোর্ড পরিচালকদের সভা। হুট করেই অনুশীলনের মাঝ থেকে তামিমকে সেই সভায় ডেকে নেয়া হয়।
দলের ম্যানেজার সাব্বির খানের সঙ্গে বিকেল সাড়ে ৪টা নাগাদ অনুশীলন রেখেই বোর্ডসভায় হাজিরা দিয়েন আসেন তামিম। এরপরই তামিমের নাম ঞোষণা করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493