নারী দিবসে ভোলার জেলে পল্লীর অর্ধ শতাধিক নারী পেলো সম্মান

  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ২১:৫৫
  • 882 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ২১:৫৫
  • 882 বার পঠিত
নারী দিবসে ভোলার জেলে পল্লীর অর্ধ শতাধিক নারী পেলো সম্মান

ভোলা প্রতিনিধি॥ ‘সমতার পৃথিবীই, সামর্থ্যরে পৃথিবী’ এ প্রতিপ্রাপ্ত নিয়ে আন্তর্জাতিক নারী দিবস
উপলক্ষে ভোলায় কঠোর পরিশ্রম ও সংগ্রামের মাধ্যমে জেলে পল্লীর স্বাবলম্বী হওয়া অর্ধ শতাধিক
নারীকে যর্থাযথ সম্মান দিয়েছে আন্তর্জাতিক গভেষণা সংস্থা ওয়াল্ডফিশ বাংলাদেশ। ভোলা সদর
উপজেলার তুলাতলি ইকো পার্কে রবিবার বিকেলে প্রায় তিন ঘন্টাব্যাপী নানান অনুষ্টানের আয়োজন করে ওয়াল্ডফিশ, ইকোফিশ ও মৎস্য অধিদপ্তর।

অনুষ্ঠানের শুরুতে স্বাবলম্বী ওই নারীদের নিয়ে আনন্দ র‌্যালী, ফুল দিয়ে বরণ করে মুকুল পড়িয়ে
যথাযর্থ সম্বান করা হয়। পরে ওই নারীদের নিয়ে বালিশ খেলা, বালতিতে বল নিক্ষেপ ও চোখ বেঁধে
লক্ষ্য বেধ খেলার অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক গভেষণা সংস্থা ওয়াল্ডফিশ বাংলাদেশ ভোলার রিসার্স এ্যাসোসিয়েড অংকুর মোহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের এনএটিপি প্রকল্পের ফিল্ড অফিসার রাখি দে। এসময় বক্তারা বলেন, সারা বিশে^ নারীরা সংসার পরিচালনার পাশাপাশি বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীরা যেমন সংসার পরিচালনার ক্ষেতে সফল তেমন জাতীয় জীবনের নানান কাজের মাধ্য দিয়ে তারা সফল হচ্ছেন। তারা আরো বলেন, ভোলার জেলে পল্লীর জেলেরা নদীতে মাছ শিকার করে জীবন পরিচালনা করলে তাদের স্ত্রীরাও বিকল্প কর্ম সংস্থানের মাধ্যমে বিভিন্ন এনজিওর সহযোগীতায় প্রশিক্ষণ নিয়ে হস্ত শিল্প, গরু, ছাগল, হাঁস-মুরগী, টার্কি পালন করে নিজেদের ভাগ্য পরিবর্তন করে স্বাবলম্বী হয়েছেন। তাই সব নারীদের লজ্জা না করে বিভিন্ন কাজ করে আত্ম নির্ভশীল হওয়ার আহবান জানান বক্তারা। আলোচনা শেষে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন জেলে পল্লী থেকে আসা অর্ধ শতাধিক নারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581