করোনায় অনিশ্চিত এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ

  • আপডেট টাইম : মার্চ ১০ ২০২০, ১১:১৬
  • 965 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১০ ২০২০, ১১:১৬
  • 965 বার পঠিত
করোনায় অনিশ্চিত এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ

দি বরিশাল ডেস্ক।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য এশিয়া একাদশ ও রেস্ট অব দি ওয়ার্ল্ড একাদশের মধ্যকার প্রীতি ম্যাচ দুটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করায় সীমাবদ্ধতা এসেছে সফর ও চলাফেরায়। যার প্রভাব পড়ছে বাংলাদেশের ক্রিকেটেও।

ভাইরাসের কারণে ২১ ও ২২ মার্চের প্রীাতি ম্যাচ দুটি ছাড়াও বাতিল হতে পারে। প্রীতি ম্যাচ উপলক্ষে আয়োজন করা ১৮ মার্চের কনসার্ট, যেখানে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমান পরিবেশনা নিয়ে উপস্থিত হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে মুজিব বর্ষের আয়োজন পুনর্বিন্যাস করা হয়েছে, আসতে পারছেন না বিদেশি অতিথিদের অনেকেই। সেই হিসেবে অনিশ্চয়তার মুখে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের প্রীতি ম্যাচ দুটিও। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বর্তমসানে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে করোনাভাইরাসের প্রভাব পড়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টি-টোয়েন্টিতেও। সোমবারের (০৯ মার্চ) এই ম্যাচে দর্শক সমাগম অনেক কম হয়েছে। পঁচিশ হাজারেরও বেশি ধারণক্ষমতার স্টেডিয়ামে হাজির হন ৭-৮ হাজার দর্শক।

এখন পর্য্ন্ত ১০৯টি দেশে শনাক্ত হয়েছেন চীন থেকে ছড়ানো করোনাভাইরাসে আক্রান্ত রোগী। অত্যন্ত ছোঁয়াচে এই ভাইরাসের প্রতিষেধকও এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। গত রবিবার (০৮ মার্চ) বাংলাদেশে প্রথমবারের মত ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর থেকেই দেশের জনমনে বিরাজ করছে আতঙ্ক।

সেই আতঙ্ক ছুঁয়ে যায় ক্রিকেট মাঠকেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি সীমাবদ্ধ করে দেয়। সাধারণ সমর্থকদের মনেও কিছুটা আতঙ্ক কাজ করছিল। তাই অন্যান্য দিনের মত দর্শকদের হুড়োহুড়ি চোখে পড়েনি সোমবার।

করোনাভাইরাসের প্রভাব পেড়ছে  গোটা বিশ্বের ক্রীড়াঙ্গন। ইতালির বিশ্বখ্যাত ফুটবল লিগ সিরি’আর বন্ধ ঘোষণা করা হয়েছে। শঙ্কায় রিও অলিম্পিকও। এমনকি এশিয়ান আঞ্চলিক ক্রিকেটেও কিছুটা প্রভাব পড়েছে।

করোনাভাইরাস মোকাবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বারবার সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করা, কাশি শিষ্টাচার মেনে চলার পাশাপাশি ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না হলে এই ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুঝুঁকি রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493