‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান: হাইকোর্ট

  • আপডেট টাইম : মার্চ ১০ ২০২০, ১৬:১১
  • 753 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১০ ২০২০, ১৬:১১
  • 753 বার পঠিত
‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান: হাইকোর্ট

জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
এর ফলে রাষ্ট্রীয় সব গুরুত্বপূর্ণ ব্যক্তির ভাষণ ও বক্তৃতায় জয় বাংলা শ্লোগান দিতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসেম্বলি শেষে জয় বাংলা শ্লোগান দিতে হবে। আদেশে তিন মাসের মধ্যে রায় বাস্তবায়ন করে প্রতিবেদন দিতেও নির্দেশ দেয়া হয়েছে।
এখন থেকে সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের (অ্যাসেম্বলির) পর জয়বাংলা বলতে হবে।
২০১৭ সালে জয় বাংলা-কে কেন জাতীয় শ্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে হলা হয়।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে এ রুল জারি করা হয়।
এর আগে আইনজীবী ড. বশির আহমেদ জয় বাংলাকে জাতীয় শ্লোগান ঘোষণার নির্দেশনা চেয়ে রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানিও করেন তিনি।রিটের শুনানি নিয়ে আজ আদালত এ রায় দিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493