করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ৩২ দেশে স্কুল বন্ধ

  • আপডেট টাইম : মার্চ ১১ ২০২০, ২১:৩৬
  • 814 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১১ ২০২০, ২১:৩৬
  • 814 বার পঠিত
করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ৩২ দেশে স্কুল বন্ধ

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানেও। ইউনেস্কোর তথ্যমতে, বিশ্বের অন্তত ৩২টি দেশ এ ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। এর মধ্যে ১৬টি দেশ পুরোপুরি এবং বাকি ১৬ দেশে বিশেষ কোনো শহর, জেলা বা অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

গতকাল মঙ্গলবার পর্যন্ত ইউনেস্কোর হিসাবে, ১৬টি দেশে পুরোপুরিভাবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে শিক্ষাবঞ্চিত হচ্ছে ৩৬৩ মিলিয়নের বেশি শিক্ষার্থী। বাকি ১৬টি দেশে বিশেষ শহর, জেলা বা অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করায় আরও ৫৬৭ মিলিয়ন শিক্ষার্থী শিক্ষা বঞ্চিত হচ্ছে।

গোটা দেশে স্কুল বন্ধ করে দেওয়া রাষ্ট্রগুলো হলো- চীন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, মঙ্গোলিয়া, আজারবাইজান, বাহরাইন, জর্জিয়া, ইরাক, কুয়েত, লেবানন, কাতার, উত্তর কোরিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

বাকি ১৬ দেশের মধ্যে আফগানিস্তান তাদের হেরাত প্রদেশে; ভুটান রাজধানী জেলা থিম্পু, পারো, পুনাখা; কম্বোডিয়া সিয়েম রিপ প্রদেশে; ফ্রান্স ওঁইস ও হ্যত-রিন, কোরসিকা এবং আরও কিছু শহরে; জার্মানি বাভারিয়া, নর্দেইন-ওয়েস্তফলেন, ব্রান্দেবার্গ, বাদেন-উর্তামবার্গ ও নিয়েদারসাখসেনসহ কিছু শহরে; গ্রিস আচায়ি, জান্তে ও ইলিস অঞ্চলে; ভারত দিল্লি অঞ্চল, কাশ্মীরের জম্মু ও সাম্বা জেলা এবং কেরালার পাথানামথিত্তা ও কোত্তাম জেলায়; পাকিস্তানে সিন্ধ প্রদেশে; ফিলিস্তিন পশ্চিম তীরে; ফিলিপাইন ম্যানিলা সিটি, কালাবারজোন, মধ্যাঞ্চলীয় লুজন ও ইয়োকস অঞ্চলে; যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া, কোলোরাডো, ফ্লোরিডা, জর্জিয়া, ইডাহো, ইলিনয়স, ইন্ডিয়ানা, কেন্টাকি, ম্যাসাচুসেটস, মিসৌরি, নেব্রাস্কা, নিউ হ্যাম্পশায়ার, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, রোডে আইল্যান্ড, সাউথ ক্যারোলিনা, টেনেসে, ভার্জিনিয়া, ভারমন্ট ও ওয়াশিংটনে; ব্রিটেন ও নর্দার্ন আইয়ারল্যান্ড টেটবুরি, নর্থউইচ, মিডলসবারা ও ব্রিক্সামে, ইউক্রেন চেরনিবৎসি ওব্লাস্তে; পর্তুগাল ও স্লোভাকিয়া বেশ কিছু অঞ্চল ও শহরে এবং ভিয়েতনাম হ্যানয়, হো চি মিন সিটিসহ বেশ কিছু শহর ও অঞ্চলে বিভিন্ন স্তরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।

এই ৩২ দেশের মধ্যে চীন, ইতালি, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের পরিস্থিতি কিছুটা নাজুক হলেও কিছু দেশের পরিস্থিতি তেমনটা গুরুতর রূপ নেয়নি। তবে সচেতনতার স্বার্থেই দেশগুলোর সরকার শিক্ষার্থীদের সুরক্ষায় এবং মানুষ থেকে মানুষে সংক্রমণের করোনাভাইরাস ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493