করোনায় আইপিএল স্থগিত

  • আপডেট টাইম : মার্চ ১৩ ২০২০, ১৮:১৫
  • 917 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৩ ২০২০, ১৮:১৫
  • 917 বার পঠিত
করোনায় আইপিএল স্থগিত

সারাবিশ্বে মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাস। ১২৪টি দেশে হু হু করে বাড়ছে এতে আক্রান্তের সংখ্যা। ক্রীড়াক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়েছে প্রাণঘাতী এ ভাইরাসের। ব্যতিক্রম নয় ভারতও। সতর্কতা অবলম্বন করেছে কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্রণালয়। দেশটির সব জাতীয় ক্রীড়া সংস্থাকে জনসমাগম এড়িয়ে চলতে ইতিমধ্যে নির্দেশনা জারি করেছে তারা।

কারণ জমায়েত হলে করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি। এর মাঝে কোনও টুর্নামেন্ট আয়োজিত হলে তা ফাঁকা গ্যালারিতেই করতে হবে।পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠে, সূচি মেনেই কি শুরু হবে আইপিএল? আর যদি হয় তাহলে কি তা দর্শকশূন্য আসনে করতে হবে?

এবারের আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু করোনার প্রাদুর্ভাবে ওই দিন থেকে টুর্নামেন্টটি শুরু হবে কি-না, তা নিয়ে সংশয় দেখা দেয়। কারণ, এরই মধ্যে বিদেশি ক্রিকেটারদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে ভারতীয় দূতাবাস। ১৫ এপ্রিল পর্যন্ত তাদের ভিসা দেয়া হবে না বলে জানিয়েছে তারা।

কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ দর্শকশূন্য স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এদিকে শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে। কিন্তু এর আগে শুক্রবার মুম্বাইতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ ও অন্যান্য কর্তারা সভায় বসেন। সরকারের নির্দেশনা মেনে আপাতত আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493