বরিশালের ৪১ উপজেলায় চাল পাচ্ছেন জেলেরা

  • আপডেট টাইম : মার্চ ১৫ ২০২০, ২১:২৮
  • 764 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৫ ২০২০, ২১:২৮
  • 764 বার পঠিত
বরিশালের ৪১ উপজেলায় চাল পাচ্ছেন জেলেরা

চলতি অর্থবছরে জাটকা আহরণ নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দেশের ২০টি জেলার ৯৬টি উপজেলায় জাটকা আহরণে বিরত থাকা ২,৮০,৯৬৩টি নিবন্ধিত জেলে পরিবারের জন্য ২২,৪৭৭.০৪ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ করেছে সরকার। এর মধ্যে বরিশাল বিভাগের ৪১টি উপজেলা রয়েছে।
ইতোমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত মঞ্জুরি প্রদান করেছে। গত ফেব্রুয়ারি মাসে উক্ত ভিজিএফ চাল সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অনুকূলে মঞ্জুর করা হয়েছে এবং তা ৩১ মার্চ ২০২০ এর মধ্যে সংশ্লিষ্টদের মাঝে বিতরণ সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রতিটি জেলে পরিবারকে প্রতি মাসে ৪০ কেজি হারে ফেব্রæয়ারি-মার্চ ২০২০ এই দুই মাসের জন্য ভিজিএফের চাল প্রদান করা হচ্ছে।
বরাদ্দপ্রাপ্ত বরিশাল বিভাগের ২৫ উপজেলা হচ্ছে ভোলা জেলার সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন ও মনপুরা, পটুয়াখালী জেলার সদর, কলাপাড়া, বাউফল, গলাচিপা, দুমকি, দশমিনা, মির্জাগঞ্জ ও রাঙাবালি, বরিশাল জেলার সদর, মুলাদী, হিজলা, বানারীপাড়া, উজিরপুর, বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ ও গৌরনদী, পিরোজপুর জেলার সদর, মঠবাড়ীয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী, নেছারাবাদ, কাউখালী ও নাজিরপুর, বরগুনা জেলার সদর, পাথরঘাটা, আমতলী, বামনা, বেতাগী ও তালতলি, ঝালকাঠি জেলার সদর, রাজাপুর, নলছিটি ও কাঠালিয়া
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ১ নবেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া প্রতিবছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দেশের পাঁচটি অভয়াশ্রমে ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এর মধ্যে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৪ মাস মৎস্যজীবীদের মানবিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে ভিজিএফ কর্মসূচি চালু করেছে সরকার।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493