সাবেক এমপি শহীদুল হক জামাল আর নেই

  • আপডেট টাইম : মার্চ ১৮ ২০২০, ১১:২০
  • 810 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৮ ২০২০, ১১:২০
  • 810 বার পঠিত
সাবেক এমপি শহীদুল হক জামাল আর নেই

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে সাবেক এমপি, হুইপ ও রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামাল আর নেই (ইন্নালিলা… রাজিউন)।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার সংসদীয় আসনের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তিনি ৩ ছেলে ও ১মেয়ে, স্ত্রী অত্বিয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি এর আগে এই এলাকায় বিএনপি থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

১৯৯১ সালে তিনি বর্তমান শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে ৩০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।

২০০১ সালে তিনি শেরেবাংলার ছেলে এ কে ফাইজুল হককে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

এছাড়া ২০০৬ সালেও তিনি এমপি নির্বাচিত হন।

বানারীপাড়া-উজিরপুর আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি জানান, তার অসুস্থতার খবর পেয়ে ৪ মার্চ দুপুরে সিঙ্গাপুর থেকে তার ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এ্যাপোলো হাসপাতালে আসেন।

শহীদুল হক জামালের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাদের নিজেদের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য এয়ারএ্যাম্বুলেন্সে যোগে সিঙ্গাপুর নিয়ে যান।

সেখানে তার গলব্লাডারে বড় ধরণের একটি পাথর পাওয়া যায়।

পেনক্রিয়াসে জরুরী অপারেশন প্রয়োজন। সেখানে পৌঁছার পরে তাৎক্ষনিক গলব্লাডারে অস্ত্রপাচার করা হয়।

তবে তার উচ্চ রক্তচাপ ও হৃদরোগ থাকায় আরও অধিকতর পরীক্ষা নিরিক্ষা শেষে পেনক্রিয়াসে আরও একটি অস্ত্র পাচার করা হবে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493