হাইকোর্টে মানবজমিন সম্পাদকের জামিন

  • আপডেট টাইম : মার্চ ১৮ ২০২০, ১৮:৩২
  • 786 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৮ ২০২০, ১৮:৩২
  • 786 বার পঠিত
হাইকোর্টে মানবজমিন সম্পাদকের জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের পর তাকে বিচারিক আদালতে জামিন আবেদন করতে নির্দেশ দেন হাইকোর্ট।

মতিউর রহমান আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর বুধবার (১৮ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে, গত ৯ মার্চ আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মানবজমিন সম্পাদকসহ ৩১ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা বহিষ্কৃত যুব মহিলা লীগ নেতা শামীমা নূর পাপিয়াকে নিয়ে মিথ্যা বানোয়াট তথ্য সম্বলিত সংবাদ প্রচার করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493