ইতালিতে একদিনে ৪৭৫ মৃত্যু, যুক্তরাজ্যে স্কুল বন্ধ

  • আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ০৭:৪১
  • 823 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ০৭:৪১
  • 823 বার পঠিত
ইতালিতে একদিনে ৪৭৫ মৃত্যু, যুক্তরাজ্যে স্কুল বন্ধ

মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে ইতালিতে একদিনেই রেকর্ড ৪৭৫ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা তিন হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।

প্রাণঘাতী কভিড-১৯ এর সংক্রমণ রুখতে যুক্তরাজ্য বুধবার স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসটি এখন ইউরোপ দাপিয়ে বেড়াচ্ছে। ইতালির পাশাপাশি স্পেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যেও প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

বুধবার পর্যন্ত ইতালিতে কভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭১৩ তে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি।

আক্রান্তদের মধ্যে চার হাজারের সামান্য বেশি রোগী সেরেও উঠেছেন।

ভাইরাস উপদ্রুত লম্বার্দি অঞ্চলেই বুধবার ৩১৯ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এখন পর্যন্ত বিশ্বব্যাপী কভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৫৮ জনে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493