বরিশালের আকাশে সূ‌র্যের চারপা‌শে অদ্ভুত বলয় !

  • আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ১৩:২৯
  • 947 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ১৩:২৯
  • 947 বার পঠিত
বরিশালের আকাশে সূ‌র্যের চারপা‌শে অদ্ভুত বলয় !

ভরদুপুরে বরিশালের আকাশে অদ্ভুত বলয় দেখা গেছে। সূর্যের চারপাশ ঘিরে গোলাকৃতি এই বলয় মানুষের মাঝে অজানা আতঙ্ক সৃষ্টি করেছে।

রংধনুর আকারে সৃষ্ট এই বলয় হঠাৎই কি কারণে ভরদুপুরে আকাশে উদয় হল সে নিয়ে চলছে নানা মন্তব্য। পথচারীরা রাস্তায় ভিড় করছেন এমন দৃশ্য দেখার জন্য।

কিন্তু কি এই বৃত্ত? এর ব্যাখ্যাই বা কি?

জানা যাচ্ছে, এই বিশেষ বলয়কে ‘হ্যালো’ (Hallow) নামে ডাকেন জ্যোতির্বিদরা। সাধারণত বরফের ক্রিস্টালে প্রতিফলিত হয়ে এই আলোর বলয় তৈরি হয় সূর্যের চারপাশে। এই বলয়ে থাকে নানা রকমের রঙ। সূর্য কিংবা চাঁদের চারপাশে ‘হ্যালো’ দেখা যায়। গোলাকার ‘হ্যালো’ই সবথেকে বেশি চোখে পড়ে।

উচ্চতর ট্রপোস্ফিয়ারে এই বলয় তৈরি হয়। বরফের গায়ে ধাক্কা খেয়ে আলো রামধনুর রঙে ভেঙে যায়। আলোগুলি এক এক দিকে ছড়িয়ে পড়ে। তবে বরফ ছাড়াও জলের গায়ে প্রতিফলিত হয়েও এই বৃত্ত তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের কথায়, ‘এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক দৃশ্য। যার নাম ‘সূর্য-বলয়’। বর্ষার ঠিক আগে বা পরে ভূপৃষ্ঠ থেকে পাঁচ-দশ কিলোমিটার উঁচুতে আকাশে যখন জমাট মেঘতৈরি হয়, তখনই এই ধরনের সূর্য-বলয় তৈরির সম্ভাবনা তৈরি হয় ৷ আসলে অনেক সময়ই মেঘে জমাট শিলার ভেতর দিয়ে আলো আসার সময় আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের ফলে এই বলয় তৈরি হয়। সেই শিলার অবস্থানের জন্যই এই বলয় তৈরি হয়। এই বলয় থাকার অর্থ ভবিষ্যতে বৃষ্টি নামার সমূহ সম্ভাবনা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493