কারাবন্দিদের আদালতে হাজির না করতে নির্দেশ প্রধান বিচারপতির

  • আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ১৮:৩৮
  • 750 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ১৮:৩৮
  • 750 বার পঠিত
কারাবন্দিদের আদালতে হাজির না করতে নির্দেশ প্রধান বিচারপতির

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের ৬৪ জেলার কারাবন্দি আসামিদের প্রিজনভ্যান বা অন্য কোনো উপায়ে মামলার শুনানিতে আদালতে হাজির না করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে দেশের সব জেলা ও দায়রা জজকে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘কারাবন্দি আসামিদের জামিন শুনানির জন্য কারাগার হতে প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে আদালতে হাজির না করার জন্য সুপ্রিম কোর্ট হতে প্রধান বিচারপতির নির্দেশ প্রদান করেছেন।’

তিনি জানান, প্রধান বিচারপতির নির্দেশ ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজদের অবহিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর থাকবে।

তবে করোনাভাইরাসের সংক্রমণ থেকে প্রতিরক্ষামুলক পদক্ষেপ হিসেবে দেশের আদালতগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হবে কি-না, তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গত বুধবার সাংবাদিকদের বলেন, পরিস্থিতি বিবেচনায় আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা (আপিল ও হাইকোর্ট বিভাগ) আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। পরে বিষয়টি জানানো হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493