২১ মার্চের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সভা ও প্রবেশপত্র,খাতাপত্র বিতরণ স্থগিত

পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা!

  • আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ১৫:০৭
  • 813 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ১৫:০৭
  • 813 বার পঠিত
পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা!

জিয়া শাহীন ॥ করোনার কারণে এবার পিছিয়ে যাচ্ছে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২১ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে যে সভা ছিল তা স্থগিত করেছে বরিশাল শিক্ষা বোর্ড। একই সাথে ২২,২৩ ও ২৪ মার্চের প্রবেশপত্র,খাতা ও আনুসাংগিক দ্রব্যাদি বিতরণের যে সূচি ছিল তাও স্থগিত করা হয়েছে। বোর্ড কর্মকর্তারা জানান, ৩১ মার্চ পর্যন্ত কলেজগুলো বন্ধ থাকায় ১ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু করা অসম্ভব হয়ে পড়েছে।

২০ মার্চ শুক্রবার বরিশাল শিক্ষা বোর্ড বন্ধ থাকলেও বোর্ডেরে ওয়েব সাইটে জরুরী একটি নোটিশ আপলোড করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন স্বাক্ষরিত ঐ চিঠিতে বলা হয়েছে অনিবার্য কারণবসত: শনিবার ২১ মার্চ পরীক্ষা কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে যে সভা ছিল তা এবং ২২,২৩ ও ২৪ মার্চ হাজিরা শীট প্রবেশপত্রসহ আনুসাংগিক কাগজপত্র বিতরণের যে সুচী ছিল তাও স্থগিত করা হল।
বোর্ডের এক কর্মকর্তা জানান, বলেজগুলো ৩১মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষক কর্মচারীরা সকলে ছুটিতে। এ অবস্থায় এ ধরনের নোটিশ দেয়া ছাড়া উপায় ছিল না। তিনি জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেয়া ছাড়া আর কোন গতান্তর নেই।
তা হলে কি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে? এ ব্যাপারে হোম কোয়ারান্টাইনে থাকা বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুচ জানান, খাতাপত্র বিতরণ করতে হলে সেখানে বড় ধরনের সমাবেশ হবে। সরকারী নিষেধাজ্ঞার কারণে তাই নোটিশ জারি করে তা বন্ধ করা হয়েছে। আর পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত মন্ত্রনালয়ের। এ ব্যাপারে রবিবার কি সোমবার চুড়ান্ত কোন সিদ্ধান্ত আসতে পারে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493