বরিশালসহ ৯ জেলায় শনিবার কালবৈশাখীর শঙ্কা

  • আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ২০:৩৮
  • 849 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ২০:৩৮
  • 849 বার পঠিত
বরিশালসহ ৯ জেলায় শনিবার কালবৈশাখীর শঙ্কা

ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে শনিবার সকাল ৯টার আগ পর্যন্ত যেকোনো সময় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী ও কুমিল্লায় কালবৈশাখী ঝড় হতে পারে।’
এটি ইতোমধ্যে টাঙ্গাইলে আঘাত হানা শুরু করেছে এবং বাকি জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে জানান তিনি। খবর: ইউএনবি। এ সময় অস্থায়ীভাবে দমকা বাতাস বা ঝড়ো হওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাসসহ হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493