পটুয়াখালীতে বেশী দামে পন্য বিক্রির দায়ে ২৬টি দোকানে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ২১:০০
  • 1017 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ২১:০০
  • 1017 বার পঠিত
পটুয়াখালীতে বেশী দামে পন্য বিক্রির দায়ে ২৬টি দোকানে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা

All-focus

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনা ভাইরাস আতঙ্ক ও পরিবহন বন্ধ হওয়ার সম্ভাবনাকে পুঁজি করে দ্রব্যমূল্য বেশী দামে এবং ভেজাল দ্রব্য বিক্রির অভিযোগে ৫টি ভ্রাম্যমান আদালত শুক্রবার দিনভর নিউমার্কেট, পুরানবাজার ও কলাতলাসহ জেলার বাউফল, দশমিনা ও দুমকি উপজেলায় অভিযান চালিয়ে ২৬ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
জানাগেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম, ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন, জেলা স্যানিটারী ইন্সেপেক্টর মহিউদ্দিন আল মাসুদ ও জেলা মার্কেটিং অফিসার নুরুন্নাহার বেগম এর সমন্বয়ে নিঊমার্কেটে ৭ টি ও কলাতলা ববাজারে ৩টি দোকানে বেশী দামে ও ভেজাল দ্রব্য বিক্রির দায়ে গাজী বাবুলের মুদী দোকানে ২ হাজার টাকা, শওকতের মুদী দোকানে ২ হাজার টাকা, দেলোয়ারের মুদী দোকানে ৫ হাজার টাকা, কবিরের পাইকারী দোকানে ৩০ হাজার টাকা, মকবুল ফকিরের মাছের দোকানে ৫ হাজার টাকা, রুহুল আমিনের আলুর দোকানে ২ হাজার টাকা, মহিববুল­াহর মুদী দোকানে ৩ হাজার টাকা, আবুল বশারের দোকানে ১০ হাজার টাকা, পান্নার দোকানে ২০ হাজার টাকা ও মনিরুজ্জামানের দোকানে ১৫ হাজার টাকা এবং সদর ইউএনও লতিফা জান্নাতীর নেতৃত্বে পুরান বাজার ১টি দোকানে বেশী টাকায় দ্রব্য বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মনিরুজ্জামানের দোকানে ১৫ হাজার টাক জরিমানা আদায় করা হয়।
এছাড়া একই দিন শুক্রবার সকালে বাউফল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনের নেতৃত্বে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৬টি দোকানীকে ২ লক্ষ ২৫ হাজার টাকা, দশমিনা উপেজলার নির্বাহী অফিসার তানিয়া খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৪টি দোকানীকে ২৭ হাজার টাকা ও দুমকি উপজেলার নির্বাহী অফিসার শংকর বিশ্বাসের নেতৃত্বে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫টি দোকানীকে বেশী মূল্যে দ্রব্য বিক্রির দায়ে ৫টি দোকানে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জেলা স্যানিটারী ইন্সেপেক্টর মহিউদ্দিন আল মাসুদ জানান। এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493