যুক্তরাষ্ট্রে আইসোলেশনে সাকিব

  • আপডেট টাইম : মার্চ ২১ ২০২০, ২৩:৪১
  • 984 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২১ ২০২০, ২৩:৪১
  • 984 বার পঠিত
যুক্তরাষ্ট্রে আইসোলেশনে সাকিব

করোনাভাইরাসের কারণে নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে স্বেচ্ছায় ‘আইসোলেশনে’ গেছেন বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ সময় আজ শনিবার রাতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান সাকিব। সেখানে গিয়ে পরিবারের সঙ্গে দেখা না করে একটি হোটেলে আইসোলেশনে যান এই তারকা।

দীর্ঘক্ষণ বিমানযোগে ভ্রমণ করার কারণেই ভাইরাসের আশঙ্কা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন সাকিব। এ জন্য নিজের মেয়ের সঙ্গেও দেখা করেননি তিনি। এক ভিডিও বার্তায় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিতে গিয়ে সাকিব নিজেই আইসোলেশনে থাকার কথা প্রকাশ করেন।

ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আমি মাত্রই যুক্তরাষ্ট্র এসে পৌঁছলাম। যদিও প্লেনে সব সময় ভয় কাজ করেছে একটু হলেও। তারপরও চেষ্টা করেছি, নিজেকে কীভাবে জীবাণুমুক্ত রাখা যায়। তারপর যখন আমি যুক্তরাষ্ট্রে পৌঁছলাম, আমি সোজা একটি হোটেলের রুমে উঠেছি। আমি ওদেরকে অবগত করেছি, এখানে থাকব কিছুদিন এবং আমি যেহেতু ফ্লাই করে এসেছি আমার একটু হলেও রিস্ক আছে। তাই আমি নিজেকে আইসোলেটেড করে রেখেছি।’

নিজের সন্তানের সঙ্গে দেখা না করার কথা জানিয়ে সাকিব আরও বলেন, ‘যে কারণে আমি আমার বাচ্চার সাথে দেখা করিনি। এটা অবশ্যই আমার জন্য কষ্টের। তারপরও আমার কাছে মনে হয়, আমার এই সামান্য স্যাক্রিফাইসটুকু করতে পারলে অনেক দূর এগুতে পারব।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493