দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭

  • আপডেট টাইম : মার্চ ২২ ২০২০, ১৬:৩৫
  • 829 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২২ ২০২০, ১৬:৩৫
  • 829 বার পঠিত
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭

দি বরিশাল ডেস্ক।। নভেল করোনাভাইরাসে দেশে নতুন করে আরো তিনজনের শরীরের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মোট ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ রোববার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন আক্রান্তদের একজন বিদেশ থেকে এসেছেন।

এছাড়াও আজ নতুন করে দুজন সুস্থ হয়েছেন বলেও জানান এই চিকিৎসক। তিনি বলেন, ‘আগেই তিনজন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। আজ আরও দুজন সুস্থ হয়ে বাসায় ফিরবেন।’

তিনি বলেন, গত ২৪ ঘণ্টা আইইডিসিআরের হটলাইন নম্বরে কল এসেছে তিন হাজার ৮১২টি। এর মধ্যে ৩ হাজার ৭২৫টি নভেল করোনাসংক্রান্ত।

সেব্রিনা ফ্লোরা জানান, দক্ষিণ এশিয়ায় সর্বমোট আক্রান্ত হয়েছেন ৯৭৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬১ জন। এছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মোট মৃত্যুর সংখ্যা ৩৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন।

বৈশ্বিক মহামারিতে রূপ নেয়া নভেল করোনাভাইরাস বাংলাদেশে শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। সেদিন তিনজন আক্রান্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর। পরে গতকাল পর্যন্ত মোট ২৪ জনের করোনাআক্রান্তের খবর জানা যায়। এই ভাইরাসে সংক্রমিত হয়ে দেশে এখন পর্যন্ত মারা গেছেন দুজন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493