পটুয়াখালীতে দুটি বাড়ি ‘কোয়ারেন্টিন’ ঘোষণা

  • আপডেট টাইম : মার্চ ২২ ২০২০, ১৮:০৩
  • 1152 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২২ ২০২০, ১৮:০৩
  • 1152 বার পঠিত
পটুয়াখালীতে দুটি বাড়ি ‘কোয়ারেন্টিন’ ঘোষণা

পটুয়াখালীতে দুটি বাড়ি কোয়ারেন্টিন ঘোষণা করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসন বাড়ি দুটি কোয়ারেন্টিন ঘোষণা করে এবং করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে—এমন সন্দেহে ওই বাড়ি দুটি থেকে দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।

যে দুজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে একজন মাদারীপুর এলাকা থেকে এসেছেন। অপরজন নারী এবং তিনি বিদেশফেরত।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গত তিন মাসে তিন ধাপে পটুয়াখালীতে বিদেশ থেকে এসেছেন মোট ৮ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ২ হাজার ৫৬৭ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের সন্ধান চলছে।

জেলা প্রশাসক বলেন, আজ পর্যন্ত পটুয়াখালী জেলায় মোট ২ হাজার ১৬৫ জন হোম কোয়ারেন্টিনে আছেন। ৪০২ জন হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন। হোম কোয়ারেন্টিন না মানায় ইতিমধ্যে বিদেশফেরত তিনজনকে শাস্তির আওতায় এনে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493