সরকারি চাকরিজীবীদের ছুটি নেই \ কর্মস্থলে থাকার নির্দেশ

  • আপডেট টাইম : মার্চ ২২ ২০২০, ১৯:০৯
  • 772 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২২ ২০২০, ১৯:০৯
  • 772 বার পঠিত
সরকারি চাকরিজীবীদের ছুটি নেই \ কর্মস্থলে থাকার নির্দেশ

ধারনা করা হচ্ছিল করোনা প্রতিরোধে সরকারী অফিস আদালত বন্ধ হবে। কিন্তু সেটি হচ্ছে না। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে। রোববার (২২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে। এতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের সব সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
সরকারি একটি সূত্রে জানা যায়, এ আদেশের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে যে এলাকায় বর্তমানে কর্মরত সেই এলাকার বাইরে অন্য কোথাও যেতে পারবেন না। যেমন- শুক্রবার বা অন্য যেকোনো সরকারি ছুটির দিনও তারা ওই এলাকার বাইরে যেতে পারবেন না।
বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে তিন লাখের কোটা পার হয়েছে মোট আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস।
সবশেষ তথ্য অনুসারে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৬২৫। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৫০ জন।বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা গেছে। শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভাইরাসটিতে নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন, ফলে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493