করোনাভাইরাস আতঙ্কে কলম্বিয়ায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩

  • আপডেট টাইম : মার্চ ২৩ ২০২০, ১০:৩২
  • 770 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৩ ২০২০, ১০:৩২
  • 770 বার পঠিত
করোনাভাইরাস আতঙ্কে কলম্বিয়ায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩

কলম্বিয়ার রাজধানী বোগোতার অন্যতম সবচেয়ে বড় কারাগারে করোনাভাইরাস নিয়ে উত্তেজনা থেকে সৃষ্ট দাঙ্গায় অন্তত ২৩ জন নিহত হয়েছে।‌বি‌ডি নিউজ
রোববারের এ দাঙ্গাকে করোনাভাইরাস নিয়ে বাড়তে থাকা উদ্বেগে জেল ভাঙার সম্মিলিত প্রচেষ্টা বলে উল্লেখ করেছে দেশটির কর্তৃপক্ষগুলো, জানিয়েছে বিবিসি।

লা মোদেলো কারাগারে দাঙ্গা চলাকালে ৮৩ জন বন্দি আহত হয়েছেন বলে কলম্বিয়ার বিচারমন্ত্রী মার্গারিটা কাবেলো জানিয়েছেন। মন্ত্রণালয় ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার দেশটির সবগুলো কারাগারের বন্দিরা করোনাভাইরাস প্রাদুর্ভাবের এ সময়টিতে কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি ও নাজুক স্বাস্থ্য সেবার বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।

কাবেলো জানান, আহত ৩২ বন্দি ও সাত রক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে দুই রক্ষীর অবস্থা সঙ্কটজনক।

সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে এই সহিংসতা হয়েছে এবং দেশের ১৩টি কারাগার থেকে অস্থিরতার খবর এসেছে বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, বন্দিরা উন্মত্ত হয়ে উঠেছিল এবং তাদের কয়েকজনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ও সম্পত্তি ক্ষতিসাধন করার অভিযোগ আনা হতে পারে।

বিবিসি জানিয়েছে, লা মোদেলো কারাগারের গেটের বাইরে বন্দিদের বহু স্বজন জড়ো হয়ে তাদের প্রিয়জনদের খবর জানার জন্য অপেক্ষা করছে। তারা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আসার পর তারা গুলির শব্দ শুনেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে বন্দিদের জাজিম, তোশকে আগুন ধরাতে দেখা গেছে

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493