সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম : মার্চ ২৪ ২০২০, ১৩:৫৫
  • 815 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৪ ২০২০, ১৩:৫৫
  • 815 বার পঠিত
সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল থেকে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার।

পরবর্তী নিরেদশনা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

তিনি বলেন, যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রাখা হলেও পণ্যবাহী নৌযানসহ জরুরি প্রয়োজনে নৌযান চলাচল করবে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম এড়ানোসহ গণপরিবহনে ভ্রমণ নিষেধ করে আসছেন বিশেষজ্ঞরা। এই পরিপ্রেক্ষিতে সারাদেশে লোকাল ও মেইল ট্রেন, গণপরিবহনের পাশাপাশি যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ ঘোষণা করা হলো।

করোনা ভাইরাস রোধে সরকার ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। আর ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত আগেই শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের এ ছুটি আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493