প্রাথমিকসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ

  • আপডেট টাইম : মার্চ ২৪ ২০২০, ১৫:৩৭
  • 799 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৪ ২০২০, ১৫:৩৭
  • 799 বার পঠিত
প্রাথমিকসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ

প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রাক প্রাথমিক থেকে শুরু করে সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষামন্ত্রী বলেন, এ সময় শিক্ষার্থীরা বাসায় অবস্থান করবে এবং আইইডিসিয়ার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবে। এছাড়া আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সংসদ টিভির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ক্লাস সম্প্রচার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদসহ মন্ত্রণালয়ের আরও অনেকেই।

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার এই ঘোষণা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ওই সময় পর্যন্ত সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানও ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এবার ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।

এর আগে করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এমনকি এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493