নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলায় ফিরছেন হাজারো মানুষ

  • আপডেট টাইম : মার্চ ২৫ ২০২০, ১২:৪৬
  • 820 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৫ ২০২০, ১২:৪৬
  • 820 বার পঠিত
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলায় ফিরছেন হাজারো মানুষ

অনলাইন ডেস্ক।।  সরকারি নিষেধাজ্ঞা ও ভয়ভীতি উপেক্ষা করে ফেরি, নৌকা ও ট্রলারে করে হাজারো মানুষ দ্বীপজেলা ভোলায় ফিরছেন।

বুধবার সকালে লক্ষ্মীপুরে মৌজু চৌধুরীর ঘাট থেকে বিআইডব্লিউটিসির একটি ফেরিতে ভোলার ইলিশা ঘাটে এসেছে প্রায় ৭ হাজার যাত্রী। একইভাবে নৌকা, ট্রলার ও স্পীডবোটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভোলায় যাত্রী আসলেও এদের ঠেকাতে ঘাটগুলোতে কোন কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি।

বুধবার সকাল সাড়ে ৮ টায় ভোলা-ইলিশা ফেরিঘাটের রাস্তায় হাজার হাজার মানুষকে দলবেঁধে ছুটতে দেখা যায়। এদের নেই ভাইরাস প্রতিরোধের কোনো ব্যবস্থা। এমনটি অধিকাংশকেই দেখা গেছে মাস্ক বিহীন। হাতে গ্লাভস নেই। সামাজিক দূরত্ব বজায় রেখে একা চলার পরিবর্তে এরা উৎসব আমেজে গন্তব্যে ছুটছেন।  সরকারি ছুটির ঘোষণায় রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে নানা ভোগান্তির কারণে তারা স্বজনের কাছে ফিরছেন বলে জানান।

বিআইডব্লিউটিসির ফেরি কনপচাঁপার মাস্টার আজিজুর রহমান জানান, ভোর রাত ৩টায় তার ফেরিটি  লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাটে ভিড়ানো হয়। আন লোডের আগেই হাজার হাজার যাত্রী ফেরিতে উঠে পরে। নিরুপায় হয়ে বাস-ট্রাকের পরিবর্তে প্রায় ৭ হাজার যাত্রী নিয়ে ফেরিটি ইলিশা ঘাটে আসে। মজু চৌধুরীর ঘাটে আরও ১০ হাজার  ভোলায় ফেরা যাত্রী অপেক্ষা করছে বলেও তিনি জানান।

এদিকে গণপরিবহণ বন্ধ থাকায় অটোরিকশা, ট্রাক ও ট্রলিতে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়িতে যাচ্ছে ঘরে ফেরা এসব মানুষ। সব বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে বাড়ি ফিরছে বলে জানান যাত্রীরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493